ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ০২:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে ঠাকুরগাঁও -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

ক্যাম্পে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের প্রায় কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান জেরিন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিত্য রায়, মেডিকেল অফিসার জুবায়ের ইভেন নূর। সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও ডায়াবেটিস, রক্তচাপ, চর্মরোগ, গাইনি সমস্যা ও শিশু চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।

এ ছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়রা বলেন, গ্রামাঞ্চলে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে কম। তাই এ ধরনের ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ।

সাবেক এমপি জাহিদুর রহমানের ছোট মেয়ে ডাঃ নুসরাত জাহান জেরিন বলেন, ‘ভবিষ্যতে পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পেতে পারে।‘

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫