ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

বিরলে বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীত বস্ত্র বিতরণ

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীত বস্ত্র বিতরণ-২০২৫ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২৯ নভেম্বর ২০২৫ শনিবার সকালে বিরল উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের ডুংডুংগী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ১১৯ নং দক্ষিণ মেড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ এর জনসেবামূলক এই কার্যক্রমে প্রধান অতিথি দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার (উপ-মহাপরিচালক) কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীত বস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক (পরিচালক) লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. তৌফিকা ইসলাম তন্বী প্রমূখ উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০ টি শীতবস্ত্র (কম্বল) এবং বাচ্চাদের জন্য ১০০ টি বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় প্রায় ৫০০ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়েও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মহোদয়ের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বন্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হচ্ছে। এই শীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে তাদের সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি জনগণের প্রতি এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যকার আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও এই কার্যক্রমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান, চিকিৎসকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীত বস্ত্র বিতরণ

আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫