ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

কালিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা

আর. ফেরদৌস রনি
  • আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টায় রিপোর্টার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি অনুজা মন্ডল বলেন, ‘‘কালিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে আমি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। এ উপজেলার সাধারণ মানুষও বেশ ভাল। সে কারণে আমার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা অনেক সহজ হয়েছে। উপজেলাবাসীর কথা আমার চিরদিন স্মরণ থাকবে”। বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সবার দোয়া ও আশির্বাদ কামনা করেন।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, অর্থ সম্পাদক মো. শের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি, সদস্য শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, তাজুল হাসান সাদ, মীম ইসলাম, শেখ ফারুক হোসেন, সাংবাদিক শেখ ইয়াছিন আলী, শেখ রাকিব হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেক কেটে রিপোর্টার্স ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শেখ শরিফুল ইসলাম এর জন্মদিন উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫