ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ১২:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি টিম বুধবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ উপজেলার সেনুয়া নাপিতপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও বিক্রি করা সময় ৭ জনকে আটক করেন তারা। অভিযানকালে ৩০ টি টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবন করার উপকরনও জব্দ করা হয়। দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। মাদক ব্যবসা করার অপরাধে জয় এবং সুজন নামে দুই যুবককে ৬ মাস করে এবং মাদক সেবনের অভিযোগে নয়ন, স্বপন, আশরাফুল, সোহরাব ও ডলারকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন এবং তাদেরকে ১ হাজার ৪শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। পরে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।

আবু তারেক বাঁধন
পীরগঞ্জ ঠাকুরগাঁও
০১৭৫৫৩০৬৩১৯

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট সময় : ১২:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫