ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বেনাপোলের ঘিবা সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা জব্দ

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত থেকে ৪১কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি সদস্যরা।বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘিবা পূর্বপাড়া বরই বাগান সংলগ্ন মাঠ থেকে এ গাঁজা জব্দ করা হয়।তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির ঘিবা বিওপির একটি টহলদল ৭নং ঘিবা পূর্ব পাড়া বরই বাগান সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয়। রাত১১ টায় টহলদল দেখতে পায় যে কিছু লোক মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসছে। বরই বাগানের নিকটবর্তী এলে বিজিবির টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে।

চোরাকারবারীরা মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহলদল উক্ত বস্তাগুলি হস্তগত করে এবং খুলে ভারতীয় গাঁজা দেখতে পায়। পরবর্তীতে পরিমাপ করে ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত গাঁজার সর্বমোট সিজার মূল্য ১,৪৩,৫০০/- (এক লক্ষ তিতাল্লিশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত গাঁজা মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোলের ঘিবা সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা জব্দ

আপডেট সময় : ০৩:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫