ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

বিরলে শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বিরলে শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিরল আর্দশ সরকারী উচ্চ বিদ্যালয় ও বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।

মঙ্গলবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় ও শিশু এবং যুব ফোরামের আয়োজনে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের মাধ্যমে একটি ক্যাম্পেইন পরিচালনা করেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, তিথী সিং, গোলাম সাকলায়েন, জুনিয়র প্রোগ্রাম অফিসার সুশান্ত কুমার রায়।
ফুটবল খেলাটি উৎসবমুখর পরিবেশে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে সম্পন্ন হয়। ফুটবল ম্যাচ পরিচালনা করেন রেফারি আহসান হাবীব আপেল। এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী ও অন্যান্য সকলের মধ্যে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সর্ম্পকে সচেতন করার বিষয়টি তুলে ধরা হয় এবং শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে আরো সচেতন হতে আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫