ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

মহান বিজয় দিবসে চুয়াডাঙ্গার ছুটিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো. আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট সময় : ১১:৫৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মিশন প্রগতি চেইন অফ ইউনিটি সংগঠনের উদ্যোগে এবং জানতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছুটিপুর ও পোতারপাড়া দুই গ্রামের সাধারণ মানুষের জন্য এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই মেডিকেল ক্যাম্পে ছুটিপুর ও পোতারপাড়া গ্রামের প্রায় ৫০০ জনেরও বেশি মানুষের ব্লাড গ্রুপিং নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবায় অংশ নেন ছুটিপুর গ্রামের কৃতি সন্তান ডা. মাহবুবা আক্তার তাবীয়া— এমবিবিএস (ডিইউ), পিজিটি (গাইনি অ্যান্ড অবস), ইওসি (গাইনি অ্যান্ড অবস)। তিনি প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং সার্জন মেডিকেল অফিসার হিসেবে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও মেটারনিটি হাসপাতাল, ঝিনাইদহে কর্মরত। এছাড়া চিকিৎসাসেবায় ছিলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা. শিরিনা আক্তার (শিরিন)— এমবিবিএস (ডিইউ), পিজিটি (গাইনি অ্যান্ড অবস), সিসিডি (বারডেম) ও ডিএমইউ (ঢাকা)।

এ সময় মিশন প্রগতি চেইন অফ ইউনিটি সংগঠনের মো. আকাশ, মো. জুয়েল রানা, মো. তারিকুল, মো. হাবিবুর, মো. রাসেল, মো. রিফাত, মোছা. জান্নাতুল, মোছা. তিথি, মোছা. ফাতেমা, লাবিব ও মৌমিতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও তারা বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে জরুরি রোগীদের জন্য ব্লাড ম্যানেজমেন্ট এবং গ্রামের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি উল্লেখযোগ্য।

সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, দেশ ও নিজ জেলার সাধারণ মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে এই ধরনের স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহান বিজয় দিবসে চুয়াডাঙ্গার ছুটিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫