ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত

আর. ফেরদৌস রনি
  • আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হলো ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ সংগ্রাম, অনেক ত্যাগ,তিতিক্ষা, ও লাখো শহীদদের রক্তের বিনিময়ে সূচিত হয় এ দিন। অকুতোভায় বীর মুক্তিযোদ্ধাদের আত্ম বলিদানের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতার লাল সবুজ পতাকা।মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ২৪ এর গণঅভ্যুত্থান সূচনা করে নতুন সমাজ গঠনের যাত্রা। কালিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ভোর ৫ঃ৩০ মিনিটে কালিগঞ্জ থানা চত্বরে ৩১বার তপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি স্বায়ত্ত শাসিত, স্কুল কলেজ মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠানে বিধি অনুসারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক বিজয় স্তম্ভে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্প স্তবক অর্পণ করা হয়। বিজয় স্তম্ভে সকাল ৮টা বাজার সাথে সাথে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মিজ তানিয়া আক্তার, সহকারি কমিশনার ভূমি মোঃ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোহাম্মদ রাজিব, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুয়েল হাসান। মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা ডাক্তার শহিদুল আলমের একটি বহর ও সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম এর নেতৃত্বে একটি বহর। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সংগঠন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি, জাতীয় নাগরিক কমিটি,কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম, কালিগঞ্জ সরকারি কলেজ, কালিগঞ্জ সরকারি পাইলট বালক বিদ্যালয়,সুশীলন, বন্ধু কল্যাণ সমিতি, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি রোকেয়া মুনসুর মহিলা কলেজ, কাটুনিয়া রাজবাড়ী কলেজ, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিত,নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ বিভিন্ন সরকারি, বেসরকারি এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধান/প্রতিনিধিদের পক্ষ হতে বিজয় স্তম্ভে একে একে পুষ্প স্তবক অর্পণ করেন।

সকাল ৮ টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত সরকারি কবরস্থানে।সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা বৃন্দদের সমন্বয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাতের জন্য মুনাজাত, স্কুল কলেজ ছাত্র-ছাত্রীদের সমাবেশ, মনোরম মনমুগ্ধকর শারীরিক কুচ কাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। সকাল ৯ টা২০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলার উদ্বোধন, চারুকারূ ও স্থানীয়দের উৎপাদিত শিল্প পণ্যের প্রদর্শনী।৯ঃ৪০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা।স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ হতো, বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি অগ্রগতি কামনা করে উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনার ব্যবস্থা করা হয়।বিকাল তিনটা ৩০ মিনিটে মুক্তিযোদ্ধা ভিত্তিক আলোচনা সভা ও মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ৪-১০ মিনিটে প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা সমন্বয়ের সুধী একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।স্থানীয় শিল্পীদের সমন্বয়ে উপজেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫