ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আঃ হামিদ
  • আপডেট সময় : ১০:০০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাংগাইলের মধুপুর উপজেলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)সকাল ১১ টায় মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৫টি বেসরকারী স্কুলের মোট ৭৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে উক্ত বৃত্তি পরীক্ষা সফলভাবে সমাপ্ত হয়েছে। বিভিন্ন স্কুলের প্লে থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়ে ১২.৩০ ঘটিকায় শেষ হয়। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন উপজেলার জলছত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। পরীক্ষায় বিভিন্ন স্কুলের শিক্ষকগণ হল নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। উক্ত পরীক্ষার হল পরিদর্শন করেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ,উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আফাজ উদ্দিন সুমন, বাংলাদেশ আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মধুপুর শাখার সাধারণ সম্পাদক ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আব্দুল জলিল। এসময় শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫