ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

বিরলে ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১১:৫১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বিরল উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ (ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ আব্দুল হাই সরকার। বিরল উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম, উপপ্রকল্প পরিচালক (ডিটিএলপি) ডা. মোঃ আনোয়ার শাহাদাত, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম, বিরল উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মোছাঃ সৌদিয়া আকতার বানু। মতবিনিময় শেষে ১০০ জনের মাঝে প্রত্যেককে ২ টি করে ছাগল, ২৫ কেজি উন্নতমানের খাবার ও ৫ টি করে ফ্লোরমেট উপকরণ হিসেবে বিতরণ করেন অতিথিবৃন্দ। উক্ত উপকরভোগীদের মধ্য হতে ৩ জন তাঁদের সফলতার ইতিহাস তুলে ধরে অনুষ্ঠানে প্রেরণামূলক বক্তব্য রাখেন।

উল্লেখ্যঃ বিরল উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে গবাদী পশু, হাঁস, মুরগী পালনে প্রশিক্ষণসহ ৪২ জনের মাঝে ২ টি করে ষাড় বাছুর ৮৪ টি, ৪২ জনের মাঝে ২ টি করে বকনা বাছুর ৮৪ টি, ২৩৭ জনের মাঝে ২ টি করে মোট ৪৭৪টি ভেড়া, ২৭০ জনের মাঝে ২০ টি করে মোট ৫৪০০ টি মুরগী এবং ২৯৬ জনের মাঝে ২০ টি করে মোট ৫৯২০ টি হাঁস বিতরণ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫