ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বেনাপোলে ছাত্র-জনতার লংমার্চ টু বর্ডার

সোহেল রানা
  • আপডেট সময় : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র-জনতার উদ্যোগে ‘লংমার্চ টু বর্ডার’ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা
হুঁশিয়ারি দিয়ে বলেন,এই বাংলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অতি দ্রুত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আগামীদিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, যশোর জেলা ছাত্রশিবিরের সদস্য রেজওয়ান রহমান আকাশ, শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বেনাপোলে ছাত্র-জনতার লংমার্চ টু বর্ডার

আপডেট সময় : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫