ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

মধুপুরে বড়দিন উপলক্ষে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

আঃ হামিদ
  • আপডেট সময় : ১২:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে খ্রিস্টানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টাঙ্গাইলের পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) থানা পুলিশের আয়োজনে বিকালে মধুপুর থানা প্রাঙ্গনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন গির্জার প্রতিনিধি ও নেতাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেলে) আরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মোঃ আদিবুল ইসলাম। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, ঘাটাইল থানায় অফিসার ইনচার্জ মোঃ মীর মোশাররফ হোসেন, ধনবাড়ি থানায় ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাধারণ সম্পাদক এডভোকেট জনযেত্রা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের একাংশের সভাপতি রনজিত নকরেক, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য অর্চনা নকরেক প্রমূখ।
মত বিনিময় সভায় মধুপুর অঞ্চলে বসবাসরত খ্রিস্টানদের বড় দিন যাতে সুন্দর ভাবে নির্বিঘ্নে করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে বলে জানান তারা। প্রতিটি গির্জায় ও গ্রাম পুলিশ টহল থাকবে। এসময় মধুপুর থানার পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন গির্জার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে বড়দিন উপলক্ষে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

আপডেট সময় : ১২:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫