ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

দিনাজপুর-০২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পিনাক চৌধুরীর মনোনয়ন দাখিল

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০৩:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল–বোচাগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি’র (ধানের শীষ) প্রতীকের

মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। সোমবার (২৯ ডিসেম্বর) বিরল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর নিকট মনোনয়নপত্র জমা প্রদান করেন বিএনপি’র এই মনোনীত প্রার্থী।

বিএনপির মনোনীত প্রার্থী ফরম জমা কার্যক্রম শেষে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন,
আমরা দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনায় প্রতিটি কাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করছি। ইনশাআল্লাহ, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের রায়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। ​এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা খুবই আশাবাদী একটি নিরপেক্ষ ও সুষ্ঠ একটি নির্বাচন উপহার দিতে পারব।

উল্লেখ্যঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুর-০২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পিনাক চৌধুরীর মনোনয়ন দাখিল

আপডেট সময় : ০৩:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫