ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

রাজশাহী-১ : ​শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সুলতানুল ইসলাম তারেক

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

গতকাল সোমবার দুপুরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কার্যালয়ে গিয়ে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

​মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপির সদস্যসচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ এনামুল হক চয়ন, পাকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং চরআষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

​মনোনয়নপত্র জমা দেওয়ার পর কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলতানুল ইসলাম তারেক। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমি তানোর-গোদাগাড়ী এলাকার মানুষের সুখে-দুখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। বিশেষ করে বিএনপির দুঃসময়ে তৃণমূলের নেতা-কর্মীদের আগলে রাখার চেষ্টা করেছি। মূলত দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের জোরালো দাবির কারণেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

​বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, এলাকায় যদি নিরপেক্ষভাবে জনমত যাচাই করা হয়, তবে বোঝা যাবে আগামীতে এই আসনের মানুষ কাকে প্রতিনিধি হিসেবে বেছে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী-১ : ​শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সুলতানুল ইসলাম তারেক

আপডেট সময় : ০৯:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫