ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক-২

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২ জন আসামিসহ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার সুখ পুকুরিয়া ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দি ছেলে শাহিন আলম (৩০) ও হিজলী গয়রা গ্রামের মন্টু মিয়া ছেলে বিল্লাল হোসেন (৩৪)। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বিশেষ টহলদল আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, WINCEREX কফ সিরাপ, শাড়ি, কম্বল ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য – ২,১২,৬০০/- (দুই লক্ষ বারো হাজার ছয়শত) টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক-২

আপডেট সময় : ০২:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫