ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

বিরলে ২৪২ বোতল ফেন্সিডিল সদৃশ উইনসেরেক্স সিরাপ উদ্ধার

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১২:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বিরলের ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর-ধর্মজৈন এলাকায় সচেতন যুবকদের নিয়ে গঠিত মাদক নির্মূল কমিটি কর্তৃক শুক্রবার সকালে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীগণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর নিকট ঘটনাস্থলে উদ্ধারকৃত মাদকদ্রব্য হস্তান্তর করলে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, ফেন্সিডিল সদৃশ ২৪২ বোতল উইনসেরেক্স সিরাপ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক উদ্ধারকারী মাদক নির্মূল কমিটির সভাপতি মানিক মিয়া জানান, শুক্রবার সকালে পূণর্ভবা নদীর পশ্চিম পাড়ে সুন্দরা হতে বনগাঁও আসার পথে ঘনকুয়াশার মধ্যে অটোরিক্সায় সন্দেহভাজন প্যাকেট উঠানোর দৃশ্য মাদক নির্মূল কমিটির সদস্যদের চোখে পড়ে। মাদককারবারীরা টের পেয়ে প্লাস্টিকে মোড়ানো ১০ টি প্যাকেট ফেলে রেখে দৌড়ে এবং অটো রিক্সা দ্রুত নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আমাদের জেলার মধ্যে বিরলের ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর-ধর্মজৈন এলাকায় মাদক কারবার বেশি হচ্ছে। ১৮ টি মাদক মামলার আসামী সাপুড়িয়ার ছেলে কবীর আইনের বেড়াজালে জেল থেকে বেড়িয়ে আবারো মাদক ব্যবসা শুরু করেছে। প্রায়োজনে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করে এদের মূলোৎপাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করা হলে প্রশাসনের পক্ষ হতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে ২৪২ বোতল ফেন্সিডিল সদৃশ উইনসেরেক্স সিরাপ উদ্ধার

আপডেট সময় : ১২:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬