ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শীতার্তদের পাশে মানবিক রাজ রিপা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। রাজধানী ঢাকাও এর বাইরে নয়। হাড়কাঁপানো শীতে যখন ঘরবন্দি মানুষের কষ্ট কমছে না, তখন খোলা আকাশের নিচে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্দশা আরও ভয়াবহ। এমন বাস্তবতায় গভীর রাতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা রাজ রিপা।

গত বুধবার গভীর রাতে কম্বল হাতে রাজধানীর গুলশান, বাড্ডা, মহাখালী, ফার্মগেট, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছুটে যান রাজ রিপা। কখনো হেঁটে, কখনো গাড়িতে করে তিনি ও তার সহযোগীরা খুঁজে খুঁজে শীতার্ত মানুষদের গায়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন।
রাতের নিস্তব্ধতায় এমন মানবিক উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ। কেউ কেউ চোখের জলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল পেয়ে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন,এই শীতে কেউ খোঁজ নেয়নি। আপনারা নিজে এসে কম্বল দিয়েছেন এটাই অনেক বড় পাওয়া।

কম্বল বিতরণের পাশাপাশি শীতার্তদের দুঃখ-দুর্দশার কথাও মনোযোগ দিয়ে শোনেন এই চিত্রনায়িকা। যাদের প্রয়োজন বেশি, এমন দুস্থ ও গরিব মানুষদের অগ্রাধিকার দিয়ে সহায়তা তুলে দেন তিনি।

মানবিক উদ্যোগ নিয়ে রাজ রিপা বলেন,শৈত্যপ্রবাহের কারণে আমরা ঘরে কম্বল ও গরম পোশাক পরেও কষ্ট পাচ্ছি। তখন মনে হয়েছে রাস্তায় খোলা আকাশের নিচে থাকা মানুষগুলো কীভাবে এই তীব্র শীত সহ্য করছে! সেই অনুভূতি থেকেই গভীর রাতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ও আমার বন্ধুদের সহযোগিতায় প্রকৃত শীতার্তদের খুঁজে খুঁজে কম্বল দিয়েছি। সুযোগ পেলে ভবিষ্যতেও এভাবে সাহায্য চালিয়ে যাব।

চলচ্চিত্রের আলো ঝলমলের বাইরে মানবিকতার আলোয় নিজেকে মেলে ধরার এই উদ্যোগে প্রশংসিত হচ্ছেন রাজ রিপা। শীতের রাতে অসহায় মানুষের জন্য তার এই সহমর্মিতা নিঃসন্দেহে এক অনুকরণীয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীতার্তদের পাশে মানবিক রাজ রিপা

আপডেট সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬