ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান, জরিমানা আদায়

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ২ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার(৭ জানুয়ারী) বেলা ১২ টায় উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

উক্ত অভিযানে ভেজাল গুড় তৈরির দায়ে আলী আহম্মেদ (৬০) ও নয়ন মিয়া (৩৪) নামের দুই ব্যক্তির প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মানব দেহের জন্য ক্ষতিকারক  নকল খেজুরের গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত ১২১ ড্রাম ভেজাল উপাদান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫০হাজার টাকা।

সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোর অঞ্চলের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের খ্যাতি ব্যবহার করে নকল খেজুরের গুড় উৎপাদন করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কারখানা গুলোতে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমান পেয়ে অভিযুক্ত দের জরিমানা করা হয়। এছাড়া অভিযান কালে জাহাঙ্গীর ইলেকট্রনিক্স নামের আরো ১ টি প্রতিষ্ঠান কে এলপিজি গ্যাস বিক্রয়ে অনিয়ম ও ক্রয় বিক্রয়ের বৈধ রশিদ সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। কেউ যদি মানুষের জীবন নিয়ে ব্যবসা করতে চায়, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান, জরিমানা আদায়

আপডেট সময় : ০৩:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬