ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১২:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসন।
ও রানার্সআপ হয়েছে দিনাজপুর-৬ আসন
(নবাবগঞ্জ-বিরামপুর- ঘোড়াঘাট-হাকিমপুর)।

রোববার (১১ জানুয়ারি) রাতেজমকালো উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা কলেজের হল পাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি শুরু হয়। দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) টিমের স্বত্বাধিকারী ছিলেন সাবেক ছাত্রনেতা কাওসার আহমেদ শিশির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজা ইএনটি হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু রেজা এম. এ. চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়ান্স গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা কাওসার আহমেদ শিশির, মোঃ আবু রায়হান, মোঃ মতিউর রহমান, মোঃ স্বাধীন সরকার, রাশেদুল ইসলাম রনি, অয়ন ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিষদের উপদেষ্টা কাওসার আহমেদ শিশির বলেন, “মানসিক ও শারীরিক সুস্থতা মানুষের মেধা ও মননের বিকাশের পূর্বশর্ত। “ক্রীড়াঙ্গন শিক্ষা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ঢাকা কলেজে দেশের ৬৪ জেলার শিক্ষার্থীরা অধ্যয়নরত। প্রত্যেক জেলা ছাত্র কল্যাণ পরিষদ নিজ নিজ জেলার সংস্কৃতি ও কার্যক্রম তুলে ধরলে বাংলাদেশের বৈচিত্র্য ও ঐতিহ্য বিশ্বের সামনে আরও সুন্দরভাবে উপস্থাপিত হবে।” তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনকে প্রতীকীভাবে ভাগ করে টুর্নামেন্টের দলগুলো গঠন করা হয়েছে। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো—সকলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধনকে আরও সুদৃঢ় করা। সংগঠনের সভাপতি সাঈদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরনবী হাসান নাহিদের পরিচালনায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬