ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

মধুপুরে প্রয়াত মেয়র সরকার শহীদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

আঃ হামিদ
  • আপডেট সময় : ০২:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মরহুম শহিদুল ইসলাম সরকার সহিদ এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে সরকার সহিদের নিজ বাস ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম, এ সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম, রতন হায়দার, সাবেক জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, পৌর বিএনপির সহ-সভাপতি মরহুম সরকার সহিদের স্ত্রী লিলি সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী মধুপুরে স্বপন ফকিরের হাতকে শক্তিশালী করে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আলীর গ্রুপ থেকে চলে এসে তারা যোগদান করেন।
এ সময় সরকার শহীদের একমাত্র পুত্র আদিত্য সরকারকে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার জনসম্মুখে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলাদলসহ বিএনপির সকল সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে প্রয়াত মেয়র সরকার শহীদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট সময় : ০২:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬