ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

“সুষ্ঠু নির্বাচন প্রশ্নে প্রশাসনের জিরো টলারেন্স” -সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার

আর. ফেরদৌস রনি
  • আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধিঃ আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে—আমরা একটি সুষ্ঠু নির্বাচন করবো। এর বাইরে আমাদের কোনো বিকল্প নেই। আমাদের কোনো গোপন এজেন্ডা নেই; আমাদের একমাত্র এজেন্ডা হলো এই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। প্রশাসন কারো পক্ষ নেবে না; প্রশাসন আইন মেনে চলবে এবং আইনের পক্ষে থেকেই দায়িত্ব পালন করবে। আপনারা যারা প্রার্থী রয়েছেন, দয়া করে আপনাদের নেতা-কর্মীদের নির্বাচন আইন ও বিধিমালা মেনে চলার বিষয়ে কঠোর নির্দেশনা দেবেন। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার।

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন,জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব, কালিগঞ্জ সেনাবাহিনির ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম,সাতক্ষীরা ৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মোঃ রবিউল বাশার, জাতীয় মাইনোরিটি পার্টির মনোনীত প্রার্থী রুমেল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী ও নির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু,জামায়াত ইসলামের উপজেলা শাখার আমীর আব্দুল ওহাব সিদ্দিক,সেক্রেটারী আব্দুর রউফ,প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সদস্য সচিব মারুফ হাসান,ইসলামি আন্দোলনের উপজেলা সদস্য সচিব হাফেজ আকরাম হোসেন প্রমুখ।
এসময় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের নিরপেক্ষ ও দৃঢ় অবস্থানের মাধ্যমে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, এবং রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“সুষ্ঠু নির্বাচন প্রশ্নে প্রশাসনের জিরো টলারেন্স” -সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার

আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬