ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

যশোরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ১১:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—সকিনা আক্তার (৩০) এবং শুকুতারা (২০)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পে। তারা রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

ডিএনসি সূত্র জানায়, বুধবার সকাল ৭টা ২০ মিনিটে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে অবস্থিত ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সামনে উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।এসময় আসামিদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

আপডেট সময় : ১১:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬