ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘মিডিয়া কাপ-২০২৬’

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সবুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনসহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। সঞ্চালনায় ছিলেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করে। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হয় প্রথম দিনের ম্যাচ। দ্বিতীয় দিন রোববার (১৮ জানুয়ারি) সেমিফাইনালে মুখোমুখী হবে চার দল। এরপর বিজয়ী দুই দলের ভেতর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে মিডিয়া কাপ ২০২৬-এর পর্দা নামবে।

রাজশাহীর সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বাড়াতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬

আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬