ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বিরলে জিয়া পরিষদের যৌথ উদ্যোগে স্মরণ সভা, দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বিরলে জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে স্মরণ সভা, দোয়া মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারী (রবিবার) বিকালে জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখা কর্তৃক বিরল শহীদ মিনার মাঠ চত্ত্বরে আয়োজিত “কর্মী সমাবেশ” এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও তাঁর সহধর্মীনি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিরল উপজেলার প্রয়াত ত্যাগী ও পরীক্ষিত মোঃ নজমুল ইসলাম সরকার, আলহাজ্ব আব্দুল বাসেদ, মোঃ মোতাহার আলী, মোঃ আব্দুর রফিকসহ সকল নেতৃবৃন্দের স্মরণে “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মী সমাবেশ, স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক চৌধুরী) ।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া পরিষদ বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা কামাল (প্রভাষক ও সাইকোলোজিস্ট)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (আক্কারুল)।
বিশেষ অতিথি বিরল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ নুর জামাল হোসেন (সোনাহার)সহ জিয়া পরিষদের মিনহাজ মিন্টু, শাহ্ মানিক ও সুরত আলী এবং বিরল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জিয়া পরিষদের মোঃ জামাল হোসেন, শাহ আলম মানিক ও আব্দুল মতিন সরকার, প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে জিয়া পরিষদের যৌথ উদ্যোগে স্মরণ সভা, দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬