ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীনের আনুষ্ঠানিক প্রচার শুরু, জনতার ঢল

আর. ফেরদৌস রনি
  • আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধিঃ অপেক্ষা শেষ শুরু হল এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় ধানের শীষে ভোট চেয়ে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী প্রচারণা সমাবেশে কাজী আলাউদ্দিন বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপি’র সাবেক চেয়ারপারসন গণতন্ত্রের মানসকন্যা সদ্য প্রয়াত সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন তারই উত্তরসূরি বর্তমান বিএনপি’র সভাপতি ও চেয়ারপারসন তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে দেশকে এগিয়ে নিতে তিনি মাঠে নেমেছেন। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন তার বক্তব্যে বলেন তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা ,ক্রীড়া ,পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন করা হবে। এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতায় এসে সরকার গঠন করবে। সেই লক্ষ্যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক জিয়ার দেশ গড়ার সুযোগ করে দিবেন। বিগত ২০০১ সালে সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হয়ে এ অঞ্চলে অনেক উন্নয়ন করেছি। এলাকার রাস্তাঘাট ,কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির ,মসজিদ, বিদ্যুৎ সহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারা আবার নির্বাচিত করে আমাকে উন্নয়নের সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ। একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের মাঝে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তাতে কান দিবেন না। আমি নির্বাচিত হলে এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতন কারীদের স্থান হবে না। বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে এলাকার কোন উন্নয়ন হয়নি। এলাকায় উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের টাকা হরি লুট করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই ভেদাভেদ ভুলে দলমতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন ও শান্তি চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বিকাল ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে কৃষাণ মজদুর ইনস্টিটিউট কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ -আসাশুনি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত জনসভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, কৃষ্ণনগরের সেক্রেটারী আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি’ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধানেরশীষ এর প্রথম জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই কৃষ্ণনগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ধানেরশীষ প্রতিকের হ্যান্ডবিল ভোটার সাধারণের নিকট পৌছে দেন এবং এলাকার উন্নয়ন আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানেরশীষ এর ভোট চান সাবেক সফল সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীনের আনুষ্ঠানিক প্রচার শুরু, জনতার ঢল

আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬