ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে পলাশ

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৩৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক বছরের বিরতি ভেঙে আবারও রূপালি পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন বছর শুরুতেই একের পর এক নতুন প্রজেক্টে যুক্ত হয়ে নিজের ব্যস্ততা বাড়িয়েছেন তিনি। ইতোমধ্যে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’—এই দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিংও শুরু করেছেন অপু। এই দুই কাজ শেষ হওয়ার আগেই আরও একটি নতুন প্রজেক্টে নাম লেখালেন এই তারকা অভিনেত্রী।

নতুন এই প্রজেক্টের নাম ‘শিকার’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এটি একটি ওয়েব ফিল্ম। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা পলাশ। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত ‘শিকারের চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন ডিওপি সাইফুল শাহিন।

রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ করা হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

উল্লেখ্য, নির্মাতা আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পথচলা শুরু করেন অপু বিশ্বাস। তবে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা হিসেবে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

নতুন প্রজেক্টগুলো নিয়ে অপু বিশ্বাসের এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকমহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে পলাশ

আপডেট সময় : ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬