ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

বিরলে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পৌর ছাত্রদলের প্রচারণা অব্যাহত

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১০:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক) এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বিরল পৌর ছাত্রদল। ইতিমধ্যে প্রচারণার কর্মসূচি হিসেবে বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজারে জনগণের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ধানের শীষের ভোট চেয়ে বেড়াচ্ছে পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রতিদিনের নির্বাচনী প্রচারণার কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী পৌরসভার প্রর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজার ও মোড়গুলোর দোকানদার সহ জনগণের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে বেড়াচ্ছেন। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে জনগণের  কাছে জনগণের কাছে  ধানের শীষের ভোট চেয়ে বেড়াচ্ছেন তারা৷

নির্বাচনী প্রচারণার বিষয়ে পৌর ছাত্রদলের আহবায়ক মাহিদুল ইসলাম (মাহিদ) সাংবাদিককে বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পাশে থেকেছে। কোনো অন্যায়ের সাথে আপস করিনি। জনগণই আমাদের শক্তি। এবার জনগণ ভোটের মাধ্যমে এই ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন করবে- ইনশাল্লাহ। তিনি আরও বলেন দিনাজপুর-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাইয়ের পক্ষ্যে উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে পৌর ছাত্রদল ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা আগামী ১২ ফেব্রুয়ারী জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ্।

পৌর ছাত্রদলের সদস্য সচিব সিহাব ইমতিয়াজ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন  তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার। আমরা (পৌর ছাত্রদল) তারেক রহমানের ঘোষিত ৩১ দফা’র বার্তা জনগণের মাঝে পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আমরা মনে করছি আগামী ১২ ফেব্রুয়ারী বিরল-বোচাগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাইকে বিরলবাসী ভোটের মাধ্যমে বিজয় করে জনগণের দীর্ঘদিনের আকাঙ্খার প্রতিফলন ঘটাবেন। আমরা পৌর ছাত্রদল ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের প্রার্থীর পক্ষে বিজয় মিছিল করেই ফিরবো ইনশাআল্লাহ্।

বিরল উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীদের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রচারও অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পৌর ছাত্রদলের প্রচারণা অব্যাহত

আপডেট সময় : ১০:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬