ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

মঞ্চে মঞ্চে প্রশংসা কুড়াচ্ছে খুদে নৃত্যশিল্পী সাইবা ইসলাম

হৃদয় খান
  • আপডেট সময় : ০৭:৪১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৃত্য, ড্রইং ও ক্লে–আর্টে ছোটবেলা থেকেই নিজস্ব মেধার স্বাক্ষর রেখে চলেছে সাইবা ইসলাম। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চর্চাই তার দৈনন্দিন সঙ্গী। সময়ের সঙ্গে সেই শখই এখন নিয়মিত পারফরম্যান্সে রূপ নিয়েছে।
গত বছর থেকে চলতি বছর পর্যন্ত বিভিন্ন আয়োজনে পাঁচটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছে সাইবা। প্রতিটি মঞ্চে তার প্রাণবন্ত উপস্থিতি, ছন্দময় নৃত্য ও মিষ্টি হাসি দর্শকদের আলাদা করে নজর কাড়ে।
গত ২৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় ফারজানা সাইনিং আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ‘আলোক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পত্রিকার পাতার সঞ্চালক হাসিনা আনসারীসহ দেশের অনেক লেখক, কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। ওই আয়োজনে সাইবা ইসলামের নৃত্য পরিবেশনা দর্শকদের করতালিতে মুখর করে তোলে। তার নাচে ছন্দ, প্রাণ ও শৈল্পিক প্রকাশের মেলবন্ধন উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এ অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে তাকে সম্মাননা পদক প্রদান করা হয়।
চলতি বছরের ২৩ জানুয়ারি বাহারী আহার আয়োজিত নবান্ন উৎসবে সাইবা ইসলাম উপস্থাপন করে তার অন্যতম সেরা নৃত্য পরিবেশনা। এর পরদিন ২৪ জানুয়ারি অনুষ্ঠিত Savera Event of Honors & Award Programme-এও সে নিজের সেরা পারফরম্যান্সের জন্য বিশেষ সম্মাননা অর্জন করে। ওই আয়োজনে কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের হাত থেকে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা গ্রহণ করে সাইবা, যা তার শিল্পীজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
নৃত্যের পাশাপাশি ড্রইং ও ক্লে দিয়ে শিল্পকর্ম এবং হোম ডেকরের কাজ করতেও ভালোবাসে সাইবা ইসলাম। সে জানায়, ভবিষ্যতে এই সৃজনশীল কাজগুলো নিয়েই আরও বেশি এগিয়ে যেতে চায়। তার পরিবারও মনে করে, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ শিশুদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। ভবিষ্যতে মডেলিং ও অভিনয়েও নিজেকে যুক্ত করার স্বপ্ন দেখছে সাইবা ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মঞ্চে মঞ্চে প্রশংসা কুড়াচ্ছে খুদে নৃত্যশিল্পী সাইবা ইসলাম

আপডেট সময় : ০৭:৪১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬