ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

প্যান্টের পকেটে মিললো দুই পিস স্বর্ণেরবার, আটক-১

সোহেল রানা
  • আপডেট সময় : ১০:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ২৩৩.২৬ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বারসহ দেওয়ান মোঃ খালিদ হোসেন(৪৯) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। রবিবার ভোরের দিকে যশোর কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খালিদ হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় খালিদ হোসেন নামে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় দুইপিস স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫১লাখ ১১হাজার ৮শত ৯২টাকা ।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চত করে বলেন,এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্যান্টের পকেটে মিললো দুই পিস স্বর্ণেরবার, আটক-১

আপডেট সময় : ১০:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬