ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা

আবু- তারেক বাঁধন
  • আপডেট সময় : ১১:০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সবুজ আলী (৩৫) নামের এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে  উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা  এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পশু জবাই করার পূর্বে পরিক্ষা না করায় এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইসফাকুল কবির।

এ সময়  উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাক্তার রনজিৎ চন্দ্র সিংহ,  ভেটেনারি সার্জন ডাক্তার সানজিদ হাসান,ও পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

উল্লেখ্য স্থানীয়দের দীর্ঘ দিনের অভিযোগ ছিল, ‘ব্যাবসায়ীরা বেশির ভাগ রোগাক্রান্ত পশু (ছাগল)  বিভিন্ন হাটবাজার ও এলাকা থেকে কম দামে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই সেনুয়া চৌরাস্তায় নিয়ে এসে জবাই করে মাংস বিক্রি করতেন। আর এসব ছাগল লোক দেখিয়ে প্রকাশে জবাই করে বিভিন্ন এলাকার পাইকারি মাংস বিক্রেতাদের কাছে পাঠিয়ে দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা

আপডেট সময় : ১১:০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬