ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ব্যাগ তল্লাশি করে মিললো রুপা ও বিদেশী মদ আটক-৪

সোহেল রানা
  • আপডেট সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাগ তল্লাশি করে মিললো রুপা ও বিদেশী মদ আটক-৪

সোহেল রানাঃ যশোরে ১০কেজি ৫’শ গ্রাম রুপা ও এক বোতল বিদেশি মদসহ চার পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । মঙ্গলবার ভোরে যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা দক্ষিণ গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায়,একই জেলার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল,কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালায় বিজিবির একটি টহলদল। এসময় সন্দেহভাজন চার ব্যক্তির ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি ৫০০ গ্রাম রুপা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ঘড়ি এবং নগদ ৬ হাজার ২শত ৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ৮৯ হাজার ৭০৫ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যাগ তল্লাশি করে মিললো রুপা ও বিদেশী মদ আটক-৪

আপডেট সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬