ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

যশোর ও গোপালগঞ্জ নির্বাচন উপলক্ষে বিজিবি মোতায়েন

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্পিত দায়িত্ব পালনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যশোর ব্যাটালিয়ন কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২৯-৩০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ০৩টি জেলায় ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০.৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ গোপালগঞ্জ জেলার ০৩টি আসনে ৮.৭ প্লাটুন বিজিবি এবং যশোর জেলার ০৪টি আসনে ১৫ প্লাটুন    বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ৭০ টি স্থানে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে ভোট কেন্দ্র রেকি করতঃ দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, নির্বাচন চলাকালীন দুস্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন সর্বদা কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্ভুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে।

যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যশোর ব্যাটালিয়ন সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর ও গোপালগঞ্জ নির্বাচন উপলক্ষে বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০২:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬