ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শোবিজ তারকাদের উপস্থিতিতে ফেমিনা ফ্লুয়েন্ট বাই সাবিনার বর্ণিল উদ্বোধন

হৃদয় খান
  • আপডেট সময় : ০৫:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক বিউটি ও গ্রুমিং প্রতিষ্ঠান ‘ফেমিনা ফ্লন্ট বাই সাবিনা’। ৩০ জানুয়ারি সন্ধ্যায় গুলশান–২ এ অবস্থিত প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক বর্ণিল মিলনমেলায়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানটির কর্ণধার সাবিনা আক্তার লুনা। তিনি জানান, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতেই দুবাই, ব্যাংকক, মালয়েশিয়া ও ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিউটিফিকেশন বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। লুনার ভাষায়, আমরা শতভাগ নির্ভরযোগ্য ও মানসম্মত পণ্য ব্যবহার করে গ্রাহকদের সেবা দিয়ে থাকি। আধুনিক ট্রিটমেন্টের পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ, সুপার মডেল মারিয়া কিসপট্টা, সৈয়দ রুমা, অভিনেতা সাঞ্জু জন, তাহমিনা সুলতানা মৌ, বুলবুল টুম্পা, মডেল রাতুল রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার কাদেরী মাহফুজ, মেকআপ আর্টিস্ট অভিরূপ শার্মা, ডিজাইনার রাতুল, ডান্স কোরিওগ্রাফার চঞ্চল, ফ্যাশন কোরিওগ্রাফার ও মডেল সৈয়দ মাহমুদুল হাসান টনিসহ ফ্যাশন ও বিনোদন জগতের পরিচিত মুখগুলো।
তারকারা নতুন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল এবং আন্তর্জাতিক মানের পণ্যের সমন্বয়ে ফেমিনা ফ্লন্ট বাই সাবিনা খুব অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবে।
উল্লেখ্য, নারীদের সৌন্দর্য ও আত্মবিশ্বাস বাড়াতে হেয়ার, স্কিন, মেকআপসহ নানা আধুনিক বিউটি সেবা এক ছাদের নিচে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান। গুলশানের অভিজাত এলাকায় এর যাত্রা শুরু হওয়ায় আগ্রহী গ্রাহকদের মধ্যেও ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শোবিজ তারকাদের উপস্থিতিতে ফেমিনা ফ্লুয়েন্ট বাই সাবিনার বর্ণিল উদ্বোধন

আপডেট সময় : ০৫:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬