ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শ্যামনগরের কৈখালী সীমান্ত থেকে ভারতীয় এয়ারগান- গুলিসহ সরঞ্জাম জব্দ

সোহেল রানা
  • আপডেট সময় : ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্ত থেকে ১২টি ভারতীয় এয়ারগান ও বিপুল পরিমাণ গুলি জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার কৈখালী এলাকার গোলাখালী নদীর পাড়সংলগ্ন একটি চিংড়ি ঘেরের কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির একটি দল বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে অভিযান পরিচালনা করে।এসময় টহল দল উপজেলার কৈখালী এলাকার গোলাখালী নদীর পাড়সংলগ্ন একটি চিংড়ি ঘেরের কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে-১২টি ভারতীয় এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ১৪ হাজার ৬শ’ টাকা।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশে পাচারের উদ্দেশ্যে এসব অবৈধ অস্ত্র সীমান্ত পেরিয়ে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

নীলডুমুর ১৭ বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্যামনগরের কৈখালী সীমান্ত থেকে ভারতীয় এয়ারগান- গুলিসহ সরঞ্জাম জব্দ

আপডেট সময় : ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬