ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

চৌগাছা সীমান্তে ভারতীয় এয়ারগান ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ

সোহেল রানা
  • আপডেট সময় : ১২:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামের একটি মাঠ থেকে এসব অস্ত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ার গান, একটি বিদেশি গ্যাস পিস্তল, ট্রিগার স্প্রিং ৩০টি, ব্যাকসাইড ইউ ১৪টি, ফ্রন্ট সাইড টিপ ২৯টি জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও আনুষাঙ্গিক সরঞ্জামাদির সর্বমোট সিজার মূল্য- আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা ।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তে বিজিবির এ ধরনের অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চৌগাছা সীমান্তে ভারতীয় এয়ারগান ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ

আপডেট সময় : ১২:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬