ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বেনাপোল দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলি উদ্ধার

সোহেল রানা
  • আপডেট সময় : ০৯:৩১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়. গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশে একটি পরিত্যক্ত বাড়ির গেট সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র মামলা দায়ের করে বেনাপোল পোট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট সময় : ০৯:৩১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬