ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে আওয়ামী লীগের কর্মসূচি, যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল

আবু- তারেক বাঁধন
  • আপডেট সময় : ০৩:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের পর সন্ধ্যায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালিয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আজ তা অমান্য করেই কর্মসূচি পালন করা হয়। রোববার বিকেলে পৌর শহরের জগথা এলাকায় ‘লিচু তলা’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সমবেত হন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী।
সেখানে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজই প্রথম তারা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, যুবলীগ নেতা সীমান্ত, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আরও অনেকে।
আওয়ামী লীগের পতাকা উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে সন্ধ্যার দিকে উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের ওই অস্থায়ী কার্যালয়ের সামনে যায়। এ সময় উত্তেজিত কিছু মিছিলকারী কার্যালয়ের সামনে রাখা একটি টেবিল ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন ও সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা প্রচারণা নিষিদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে আওয়ামী লীগের কর্মসূচি, যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০৩:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬