সংবাদ শিরোনাম ::
শার্শায় কায়বা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ
সোহেল রানা
- আপডেট সময় : ০৯:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
যশোরের শার্শা সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৩ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার ভোরের দিকে কায়বা সীমান্ত এলাকা থেকে এসব এসকাফ সিরাপ জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র পরিচালক লে.কর্ণেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, শনিবার (২১ ফেব্রুয়ারী) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে মাদকের একটি চালান কায়বা সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে।
এমন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত বিজিবি’র এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

















