যশোর সীমান্তে মাদক চোরাচালানী মালামালসহ আটক-২
- আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য অবৈধ চোরাচালানী মালামালসহ দুইজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ভারতীয় ৩৯৭ বোতল কফ সিরাফ (নেশা জাতীয়), দুইটি মোবাইল, ২৪ টি শাড়ী, দুইটি কম্বল এবং ১৬১ টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের কামরুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৩) ও চৌগাছা উপজেলার কুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে শহিদ হোসেন প্রান্ত(২৩)।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী,এসপিপি,পিবিজিএম, পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
















