ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

কালিগঞ্জে নারী দিবসে নারী উদ্যোক্তা মেলা

আর. ফেরদৌস রনি
  • আপডেট সময় : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধিঃ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলার ডিএমসি ক্লাবের কচিকাঁচা যুবকের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডল, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন- নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে হলে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা হলেই দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বক্তারা আরও বলেন- নারীর ক্ষমতায়নেই এগিয়ে যাবে বাংলাদেশ। অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে কালিগঞ্জে নারী উদ্যোক্তা উন্নয়ন মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিগঞ্জে নারী দিবসে নারী উদ্যোক্তা মেলা

আপডেট সময় : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬