ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে বিনামুল্যে পাট ও আউশ ধানের সার-বীজ বিতরণ।

আবু- তারেক বাঁধন
  • আপডেট সময় : ০৯:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও,প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পাট ও আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সহায়তা দিতে কৃষি বিভাগের উদ্যোগে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১শ’ ৫০ জন পাট চাষী এবং প্রায় ৫ হাজার কৃষক-কৃষানীর মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের আউশ ধান ও পাট চাষে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, দেশের কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবেই কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহ করা হচ্ছে, যাতে তারা সহজে আবাদ বাড়াতে পারেন এবং অধিক ফলন পেতে পারেন। তারা আরও বলেন, সঠিকভাবে বীজ ও সার ব্যবহার করলে আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধি পাবে, যা কৃষকদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হোসেন সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আকতার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, বিএনপি নেতা জিল্লুর চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মসূচির সুফলভোগী কৃষক-কৃষানীরা।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় কৃষকরা এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে বিনামুল্যে পাট ও আউশ ধানের সার-বীজ বিতরণ।

আপডেট সময় : ০৯:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬