ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু- তারেক বাঁধন
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁদের অবদান নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, পীরগঞ্জের সাংবাদিকতা বিকাশে যাঁরা কাজ করে গেছেন, তাঁদের আদর্শ ও বস্তুনিষ্ঠতা বর্তমান প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে।
আলোচনায় বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সহ সভাপতি ফজলুর কবির, সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা। দোয়া ও ইফতার মাহফিলে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিকরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬