ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

পীরগঞ্জে ৩০০ অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ

আবু- তারেক বাঁধন
  • আপডেট সময় : ১২:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৩০০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ ৬ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. এন. ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মামু, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ঈদের আগে এই নগদ সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে ৩০০ অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ

আপডেট সময় : ১২:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬