ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্যসহায়তা

আর. ফেরদৌস রনি
  • আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ রমজান) সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. জুয়েল হোসেন।

কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস.এ.এম আশিক, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল ইমরান, কুশলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমান প্রমুখ।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলী, কার্যনির্বাহী সদস্য এসএম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, মিয়ারাজ হোসেন, আরিফুজ্জামান রাজুসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দুস্থ পরিবারের মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী প্রদান করেছে জানিয়ে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন বলেন, ৪০ টি পরিবারকে সিমাই, চিনি, গুড়া দুধ, চাল, মসুর ডাল, আলু, পেয়াজ, লবণ ও সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্যসহায়তা

আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬