ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় সাফল্য: মাঝরাতে ধরা পড়ল গাঁজার বিশাল চালান

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৯:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু এলাকায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

​আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর বরক গ্রামের আলফাজ মিয়া (৪০), ট্রাকচালক রাজশাহীর দুর্গাপুর উপজেলার রকি আহমেদ (২৮) এবং হেলপার সানোয়ার আহমেদ (২৫)।

​র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মহানন্দা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মালবাহী ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটির পাশাপাশি ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, দুটি শ্যালো মেশিন, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

​র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঝুট তুলা বা অন্য পণ্যের আড়ালে দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-৫ কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় সাফল্য: মাঝরাতে ধরা পড়ল গাঁজার বিশাল চালান

আপডেট সময় : ০৯:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬