ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

তানোরে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৯:২০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোর ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযানে একটি আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে তানোরের কচুয়া নামাপাড়া এবং বগুড়ার শিবগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-৫ ও র‍্যাব-১২-এর সদস্যরা এই যৌথ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র, সরঞ্জাম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি (মোল্লাপাড়া ক্যাম্প) এবং র‍্যাব-১২, বগুড়ার একটি চৌকস দল শুক্রবার ভোরে অভিযানে নামে। প্রথমে রাজশাহীর তানোর উপজেলার কচুয়া নামাপাড়া এলাকার ইয়ার উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের মূলহোতা জসিম উদ্দিন জুয়েল ওরফে মালুকে (৩০) গ্রেপ্তার করা হয়। জুয়েল বগুড়ার সোনাতলা থানার কুশারধোপ গ্রামের বুলুর ছেলে।

​পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁর আরও চার সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব।

অভিযান চলাকালে ডাকাত চক্রের ব্যবহৃত একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। এ ছাড়া ডাকাতি করার জন্য ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরাঞ্জামাদিসহ বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজশাহী ও বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তানোরে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৯:২০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬