ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

বেনাপোল র‍্যাব ও বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ আটক-২

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ৩৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬ ও বিজিবি সদস্যরা। শনিবার (৪ঠা এপ্রিল) সকাল ৯টায় পুটখালী সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আঃ মালেকের ছেলে নয়ন হোসেন (১৮) ও একই এলাকার শাহ আলমের ছেলে সুমন সরদার (২০)।

র‍্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্প ও বেনাপোল পুটখালী বিওপির একটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী পুটখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৩৭০ বোতল ফেনসিডিল সহ নয়ন হোসেন ও সুমন সরদার নামে দুইজনকে আটক করা হয়।

র‍্যাব-৬ সিপিসি-৩,যশোর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন , এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল র‍্যাব ও বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ আটক-২

আপডেট সময় : ০৩:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬