ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে ২৮ জনের ফুয়েল কার্ড বাতিল

আবু- তারেক বাঁধন
  • আপডেট সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একই নামে একাধিক বিশেষ জ্বালানি কার্ড নেওয়ার কারণে ২৮ জনের কার্ড বাতিল করা হয়েছে। শনিবার  (৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এসব কার্ড বাতিল করেন।

সহকারী কমিশনার এন এম ইশফাকুল কবীর জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পীরগঞ্জের ৫টি ফিলিং স্টেশন থেকে পেট্রল ও অকটেন পেতে বৈধ কাগজপত্র (মোটরসাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি)-ধারী মোটরসাইকেল মালিকদের উপজেলা পরিষদ, থানা ও পৌরসভা কার্যালয় থেকে বিশেষ জ্বালানি কার্ড ইস্যু করা হয়। ইতিমধ্যে প্রায় দুই হাজার চার শ জনকে কার্ড দেওয়া হয়েছে।

কয়েকজন শিক্ষক, ব্যবসায়ী ও চাকরিজীবী কৌশলে একাধিক স্থানে কাগজপত্র জমা দিয়ে একাধিক কার্ড সংগ্রহ করেছেন। বিষয়টি ধরা পড়ার পর শনিবার তাদের উপজেলা পরিষদ সভাকক্ষে ডেকে নিয়ে কার্ড জব্দ করে বাতিল করা হয় এবং সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার বলেন, “একই ব্যক্তি কৌশলে একাধিক ফুয়েল কার্ড সংগ্রহ করেছেন, যা নির্দেশনা পরিপন্থী। প্রাথমিকভাবে তাদের কার্ড বাতিল করা হয়েছে।

তারা আর কোনো ফুয়েল কার্ড পাবেন না এবং এই কার্ড ছাড়া তেল দেওয়া হবে না।

উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া উপজেলার কোনো ফিলিং স্টেশন থেকে পেট্রল বা অকটেন সরবরাহ করা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে ২৮ জনের ফুয়েল কার্ড বাতিল

আপডেট সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬