ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে অবৈধভাবে জারকিনে করে পেট্রোল মজুদ রাখার অপরাধে আর এন ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবির এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আর এন ফিলিং স্টেশন কতৃপক্ষ প্রায় ১ শ লিটার পেট্রোল জারকিনে ভরে টয়লেটে মজুদ করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পাম্পের টয়লেট থেকে পেট্রোল বোঝাই ১০টি জারকিন উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাম্প মালিক রেজওয়ানুল হককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। রেজওয়ানুল হক উপজেলার সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সহকারি কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবির জানান, অবৈধভাবে জ্বালানী তেল মজুদ রাখায় তেল পাম্প মালিককে জরিমানা করা হয়। মজুদদারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬