ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

কোমরে মিললো ২টি স্বর্ণেরবার, পাচারকারী আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ আলামিন (৩২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার বিকাল ৫টায় যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাঁহের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাঁহের সামনে অভিযান পরিচালনা করে। এসময় আলামিন নামে একজনকে আটক করে। পরে আটককৃত ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণেরবার, ০১টি মোবাইল ও নগদ ৫,০৭০/- টাকা পাওয়া যায়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৪৫,১৪,৪২৫/- (পঁয়তাল্লিশ লক্ষ, চৌদ্দ হাজার, চারশত পঁচিশ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, স্বর্ণসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোমরে মিললো ২টি স্বর্ণেরবার, পাচারকারী আটক

আপডেট সময় : ০২:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬